বিশ্ব

হরমুজ প্রণালীতে তিন কার্গো জাহাজে হামলা, উত্তেজনা বাড়ছে গুরুত্বপূর্ণ জলপথে

  • 4:07 am - March 12, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মার্চ- পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বুধবার তিনটি কার্গো জাহাজে পৃথক হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, হামলার শিকার জাহাজগুলোর একটি থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি। ওমানের উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে জাহাজটি আঘাতের মুখে পড়ে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে গেলে জরুরি ভিত্তিতে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে ইউকেএমটিও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো পরিবেশগত বিপর্যয় ঘটেনি। বর্তমানে জাহাজটিতে সীমিত সংখ্যক নাবিক অবস্থান করছেন।

আরেকটি হামলার শিকার হয়েছে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন এবং জাহাজটি বর্তমানে একটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।

তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডস–এর পতাকাবাহী জাহাজ স্টার গুইনেথ। সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে আঘাতের ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে জাহাজের সব নাবিক নিরাপদ আছেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে অঞ্চলে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে উত্তেজনা দ্রুত বেড়েছে। এ পর্যন্ত অন্তত ১৪টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

ঢাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে আরও ৩ ককটেল বিস্ফোরণ

ঢাকায় পৃথক তিনটি স্থানে আরও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনার পর রামপুরা ও…

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

ঢাকার গুরুত্বপূর্ণ কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে…

পার্থে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার একজন

অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণাঞ্চলে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের হোমিসাইড ইউনিট। এ ঘটনায় শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার স্থানীয়…

নিরপরাধ সিডনি বাসিন্দা হত্যায় বন্দুকধারীকে পালাতে সহায়তার অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

অস্ট্রেলিয়ার সিডনিতে ভুল পরিচয়ের শিকার হয়ে এক নিরপরাধ ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে বন্দুকধারীকে পালাতে সহায়তার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সময়…

ফ্লিকের বার্সেলোনার কাছে রিয়ালের গোলের রেকর্ড হারানোর শঙ্কা

লা লিগায় দুর্দান্ত ছন্দে ছুটছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। মৌসুমের প্রথম ছয় ম্যাচেই জয় পেয়েছে কাতালান ক্লাবটি। এই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ২৮ বার বল পাঠিয়েছে…

ঢাকায় রোববার ‘লকডাউন’, আগের রাতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের রাজধানী ঢাকায় রোববার (২০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠন যুবলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগের রাতে একাধিক বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au