বিশ্ব

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি

  • 7:36 pm - March 12, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মার্চ- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার কলকাতার রাজভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসহ রাজ্যের প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ মার্চ হঠাৎ করেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেন সি ভি আনন্দ বোস। রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এই পদত্যাগ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে কেন্দ্রীয় সরকার জানায়, আপাতত তামিলনাড়ুর রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করবেন।

রবীন্দ্র নারায়ণ রবি দীর্ঘদিন প্রশাসন ও নিরাপত্তা সংশ্লিষ্ট দায়িত্বে কাজ করার অভিজ্ঞতার জন্য ভারতের কেন্দ্রীয় প্রশাসনে সুপরিচিত একটি নাম। তার জন্ম ১৯৫২ সালের ৩ এপ্রিল। তিনি ২০২১ সাল থেকে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে মেঘালয়ের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন।

রবীন্দ্র নারায়ণ রবি ১৯৭৬ ব্যাচের কেরালা ক্যাডারের একজন সাবেক আইপিএস কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেন। নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়ে অভিজ্ঞতার কারণে তাকে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গেছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা নাগা শান্তি আলোচনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ওই আলোচনায় ভারত সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি।

এদিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে তার নাম ঘোষণার পর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই কেন্দ্রীয় সরকার নতুন রাজ্যপাল নিয়োগ দিয়েছে।

পরবর্তী সময়ে রবীন্দ্র নারায়ণ রবিকে লক্ষ্য করে তিনি কটাক্ষও করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন যে রাজ্যপাল আসছেন তিনি ক্ষমতাসীন দলের একজন ‘ক্যাডার’। তিনি মন্তব্য করেন, “যিনি আসছেন তিনি একটি রাজনৈতিক দলের প্যারেড করা ক্যাডার। মনে রাখতে হবে, বাংলা অন্য জায়গা।”

তামিলনাড়ুর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সেখানে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

রাজনৈতিক বিতর্কের মধ্যেই শপথ গ্রহণের মাধ্যমে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব শুরু করলেন রবীন্দ্র নারায়ণ রবি।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au