বিশ্ব

তেলের দরে বড় পতন, নামল ১০০ ডলারে

  • 2:23 pm - March 21, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতার পর অবশেষে কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দাম। কয়েকদিনের উর্ধ্বগতির পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের ঘরে।

গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৯ দশমিক ১৩ ডলারে পৌঁছায়, যা সাম্প্রতিক বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা এবং সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় এই উর্ধ্বগতি দেখা দেয়।

তবে পরদিন শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সময় বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ দাম কমে প্রায় ১০৯ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। বাজার বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালি দিয়ে সীমিত আকারে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়া এবং তেহরানের তেল ও গ্যাসক্ষেত্রে নতুন করে হামলা না করার আশ্বাসে বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর থেকে তেলের বাজারে অস্থিরতা বাড়তে থাকে। এই সংঘাতের জেরে ব্রেন্ট ক্রুডের দাম ৫২ শতাংশের বেশি বেড়ে যায়। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরও গভীর হয়।

এদিকে ইসরায়েলের হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের আসালুয়ে তেল শোধনাগার এবং সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সংশ্লিষ্ট স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলো খালি করার সতর্কতা জারি করেছে।

বিশ্লেষকদের মতে, সাময়িকভাবে দাম কমলেও এখনও ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের ওপরে অবস্থান করছে, যা বাজারে উচ্চ ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে আরও অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এই শাখার আরও খবর

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au