বিশ্ব

পেন্টাগনের সাংবাদিক প্রবেশাধিকার সীমিত করার নীতি আটকাল মার্কিন আদালত

  • 2:51 pm - March 21, 2026
  • পঠিত হয়েছে:২৪৪ বার
পেন্টাগনের নীতি আটকাল মার্কিন আদালত, সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে স্বস্তি , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মার্চ- যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত পেন্টাগনের বিতর্কিত এক নীতি স্থগিত করেছে, যার মাধ্যমে সাংবাদিকদের ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে আখ্যা দিয়ে তাদের প্রবেশাধিকার বাতিল করার সুযোগ ছিল। আদালতের এই রায়কে গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট জজ পল ফ্রিডম্যান শুক্রবার তার রায়ে বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে জনগণের জন্য সরকারের কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তথ্য জানার সুযোগ আরও বেশি প্রয়োজন। তিনি মন্তব্য করেন, নীতিটি অস্পষ্ট এবং অতিরিক্ত বিস্তৃত হওয়ায় এটি সংবিধানে সুরক্ষিত মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের অধিকার লঙ্ঘন করে।

এই নীতির বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। তাদের অভিযোগ ছিল, প্রতিরক্ষা দপ্তরের এই নীতির মাধ্যমে অপছন্দের সংবাদমাধ্যম বা প্রতিবেদকদের সহজেই বাদ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। আদালতও পর্যবেক্ষণে একই ধরনের উদ্বেগ প্রকাশ করে জানায়, এমন নীতি সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সরকার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং দ্রুত এর বিরুদ্ধে আপিল করা হবে।

অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর মুখপাত্র চার্লি স্টাডল্যান্ডার বলেন, আদালতের এই রায় গণমাধ্যমের সাংবিধানিক অধিকারকে পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, জনগণের করের অর্থে পরিচালিত সরকারের কর্মকাণ্ড সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রশ্ন করার অধিকার বজায় রাখা গণতন্ত্রের জন্য অপরিহার্য।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক সংঘাত ও সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এই রায় যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই শাখার আরও খবর

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au