বাংলাদেশ

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিল সরকার

  • 1:08 am - March 30, 2026
  • পঠিত হয়েছে:২৪০ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মার্চ- বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। রোববার (২৯ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় এবারের বাংলা নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়— ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’।

সিদ্ধান্ত অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এসব আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।

ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বরাবরের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টিভি চ্যানেলগুলো বাংলাদেশ টেলিভিশনের ফিড ব্যবহার করে অনুষ্ঠানটি সম্প্রচার করবে।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও বাংলা নববর্ষ উদযাপনে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হবে।

সভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নববর্ষকে অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও বাঙালির সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ছায়ানটের প্রতিনিধি অধ্যাপক কাওসার হাসান টগর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ অনেকে।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে মোট ৬০ জন প্রতিনিধি অংশ নেন এবং অনলাইনে দেশের বিভিন্ন জেলা ও অধিদপ্তরের কর্মকর্তারাও যুক্ত ছিলেন।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au