সর্বশেষ

ব্রিসবেনে পুলিশের গুলিতে গুরুতর আহত ১৯ বছর বয়সী যুবক

  • 7:16 pm - April 01, 2026
  • পঠিত হয়েছে:২৩২ বার
ব্রিসবেনে পুলিশের গুলিতে গুরুতর আহত ১৯ বছর বয়সী যুবক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ এপ্রিল- অস্ট্রেলিয়ার নর্থ ব্রিসবেনের একটি আবাসিক এলাকায় পুলিশের গুলিতে ১৯ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আরানা হিলস এলাকার আকেবিয়া স্ট্রিটের একটি বাড়িতে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত একটি ঘটনার খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা সেখানে যান।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা ওই যুবকের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। পুলিশের ধারণা, ওই যুবকের হাতে একটি বড় ছুরি ছিল, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ দুই দফা টেজার ব্যবহার করে তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। তবে তাতে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশ গুলি চালায় এবং যুবকটি গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। বাড়িটির সামনে পুলিশ টেপ দিয়ে এলাকা সুরক্ষিত করা হয় এবং সেখানে একাধিক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। ঘটনাস্থলের কাছে এক নারীকে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, ঘটনাটি নিয়ে ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। পুলিশের নৈতিক মানদণ্ড শাখা বিষয়টি তদন্ত করছে এবং ক্রাইম অ্যান্ড করাপশন কমিশন এ তদন্ত কার্যক্রম তদারকি করবে।

এই ঘটনায় পুলিশের ভূমিকা ও গুলি চালানোর প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে…

‘বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো, সাবাশ বাংলাদেশ!’: ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন ও প্রতিমার প্রশংসা করেছেন ভারতের টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের…

সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, যা যা ঘটল সারাদিন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় সেনাবাহিনী ও একটি ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ব্যর্থতার দায় কে নেবে?

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা গণমাধ্যমের খবর থেকে এ ঘটনা জানতে পেরেছেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি জানতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au