নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ৪ এপ্রিল- মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এর মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বাহরাইন থেকে আনা বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী বাংলাদেশি ভিসা জটিলতায় পড়ছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানো হয়েছে এবং ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সরকারিভাবে দাফন-কাফনের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বীমা সুবিধা অনুযায়ী পরবর্তীতে নিহতদের পরিবারকে প্রায় ১০ লাখ টাকা প্রদান করা হবে।
সরকারি কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি আরও জটিল হলে প্রবাসীদের সহায়তায় অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au