নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে যা জানা যাচ্ছে ও যেসব তথ্য এখনো অজানা
মেলবোর্ন, ৪ এপ্রিল- ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘিরে কিছু তথ্য সামনে এলেও…
মেলবোর্ন, ৪ এপ্রিল- মহান মুক্তিযুদ্ধকে জাতির গৌরব ও অস্তিত্বের ভিত্তি উল্লেখ করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের চেতনা ধারণ করেই বাংলাদেশ অতীতে এগিয়েছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে খাটো করার যেকোনো চেষ্টা জাতির জন্য ক্ষতিকর, কারণ এই ইতিহাসই বাংলাদেশের পরিচয়ের মূল ভিত্তি।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান প্রাঙ্গণে তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ কখনো অন্যায়-অবিচার মেনে নেয়নি। ইতিহাসের প্রতিটি বাঁকে জনগণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
তিনি উল্লেখ করেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি। এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নেতিবাচক কর্মকাণ্ড যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে। দলের শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান-এর বক্তব্য তুলে ধরে বলেন, “দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো”— অর্থাৎ দলের মধ্যে অনিয়মকারীদের কোনো জায়গা নেই।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদের হুইপ জি কে গউছ, সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সল, ডা. সাখাওয়াত হাসান জীবন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তেলিয়াপাড়া দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au