নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ৪ এপ্রিল- ঢাকার কেরাণীগঞ্জ-এ একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শনিবার বেলা সোয়া একটার দিকে কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার একটি টিনশেড কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন তারা।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয় একটি টিনশেড কারখানায়, যেখানে গ্যাস লাইটার তৈরি করা হতো। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
তিনি বলেন, সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান।
উদ্ধার তৎপরতার অংশ হিসেবে ধ্বংসস্তূপ থেকে একে একে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ঘটনাস্থলে এখনো তল্লাশি চলছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কারখানাটিতে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের কাজ চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au