বাংলাদেশ

দোকানপাট-শপিংমল সাতটা পর্যন্ত খোলার রাখার সিদ্ধান্ত

  • 12:18 am - April 06, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
সন্ধ্যা ছয়টার পরিবর্তে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৫ এপ্রিল- জ্বালানি সাশ্রয় ও চলমান পরিস্থিতি বিবেচনায় দেশের সব দোকানপাট ও শপিংমল খোলার সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত জ্বালানি সংকটের কারণে মন্ত্রিসভা দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং তারা সময়সীমা বাড়ানোর দাবি জানান।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা প্রধানমন্ত্রীর কাছে সময় বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালানোর অনুমতি চান। তাদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্মূল্যায়ন করে সরকার শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দেয়।

প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও পরিবর্তন আনা হতে পারে। সরকার একদিকে যেমন জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে চায়, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যও সচল রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au