অভিনেত্রীর মরদেহ উদ্ধার
মেলবোর্ন, ৭ এপ্রিল- তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনীর মরদেহ চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) ঘটনাটি ঘটে।…
মেলবোর্ন, ৬ এপ্রিল- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এর আগে ৮ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, তফসিল ঘোষণার দিনই মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই এবং প্রত্যাহারের শেষ সময়সূচিও জানিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বলেও ইঙ্গিত দেন তিনি।
বর্তমান আইন অনুযায়ী, জাতীয় সংসদের সাধারণ আসনে নির্বাচিত দলগুলোর আসনসংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। পরে সংসদের নির্বাচিত সদস্যরাই ভোটের মাধ্যমে সংরক্ষিত নারী সদস্য নির্বাচন করেন।
সাধারণত রাজনৈতিক দলগুলো যাদের মনোনয়ন দেয়, তারাই এই আসনে নির্বাচিত হন। ফলে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সরাসরি ভোটারদের অংশগ্রহণে না হলেও সংসদের ভেতরে দলীয় শক্তির প্রতিফলন হিসেবেই বিবেচিত হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au