বাংলাদেশ

ভিসা জালিয়াতি এড়াতে বাংলাদেশিদের সতর্ক করল পশ্চিমা বিশ্বের ১৩ দেশ

  • 11:05 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:১৯৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ এপ্রিল- ভিসা ও কনস্যুলার সেবা গ্রহণে প্রতারণা ও অনিয়ম এড়াতে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ। যৌথ এক বিবৃতিতে তারা আবেদনকারীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করার পাশাপাশি অবৈধ এজেন্ট ও জাল কাগজপত্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে United Kingdom, Canada, Denmark, France, Germany, Hungary, Italy, Netherlands, Norway, Spain, Sweden, Switzerland ও Australia।

বুধবার ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের হাইকমিশন ও দূতাবাস তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করে। এতে বলা হয়, ভিসা, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে হলে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বিবৃতিতে বিশেষভাবে সতর্ক করা হয়, জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এমনকি গুরুতর আইনি জটিলতাও সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বলা হয়, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ফলে বিশেষ সুবিধা বা দ্রুত ভিসা পাওয়ার প্রলোভন দেখানো মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার জন্য আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়, যাচাইকৃত তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে ভিসাসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে। এতে ভিসা প্রক্রিয়া আরও নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য হবে বলে মনে করছে সংশ্লিষ্ট দেশগুলো।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au