বাংলাদেশ

হাম পরিস্থিতি ভয়াবহ:

২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার

  • 1:51 am - April 12, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ এপ্রিল-দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মাত্র ২৮ দিনে নিশ্চিত ও উপসর্গ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার প্রকাশিত সংস্থাটির কন্ট্রোল রুমের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৪৫ শিশু।

একই সময়ে সারাদেশে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৯ এবং সন্দেহজনক আক্রান্ত ১৪ হাজার ৩৮৫ জন।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগ-এ, যেখানে ৭ হাজার ৪৭৮ শিশু আক্রান্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, সেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে শিশুদের সময়মতো টিকা দেওয়া হয় এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও হামের এমন বিস্তার জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এই শাখার আরও খবর

বন্ধের দুই দশক পর জেএমবি নেতার মাদ্রাসা আবার সক্রিয় করল কারা?

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রহমানের সঙ্গে সংশ্লিষ্ট একটি মাদ্রাসা প্রায় দুই দশক পর আবার…

কিশোরীকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, নিহত ৩

মেলবোর্ন, ১০ জুন- পাবনায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। পরে ওই কিশোরীর মরদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার জেরে উত্তেজিত…

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ইস্যু

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে আসন্ন সীমান্ত বৈঠককে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ…

মেলবোর্নে এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি, ৫০ শিক্ষার্থীর নম্বর কেটে দিল স্কুল

মেলবোর্ন, ১০ জুন- অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি স্বনামধন্য ক্যাথলিক বালক বিদ্যালয়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ইংরেজি মূল্যায়ন পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির অভিযোগে…

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মেলবোর্ন, ১০ জুন- দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে…

অস্ট্রেলিয়ায় সুদের হার কমার আভাস, স্বস্তি পেতে ২০২৭ পর্যন্ত অপেক্ষা

মেলবোর্ন, ১০ জুন- অস্ট্রেলিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে শ্লথ হয়ে পড়ায় দেশটির দুটি বৃহৎ ব্যাংক ভবিষ্যতে সুদের হার কমানোর সম্ভাবনার কথা জানিয়েছে। তবে গৃহঋণগ্রহীতাদের জন্য তাৎক্ষণিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au