বাংলাদেশ

চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু হলো চাকমাদের ঐতিহ্যবাহী বিজু উৎসব

  • 5:37 pm - April 12, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
বিজু উৎসব উপলক্ষে চেঙ্গি নদীতে ফুল ভাসাতে আসেন চাকমা নারী, পুরুষ ও শিশুরা। আজ রোববার সকালে। ছবি: আজকের পত্রিকা

মেলবোর্ন, ১২ এপ্রিল- খাগড়াছড়িতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ের অন্যতম প্রধান উৎসব বিজু। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে রোববার ভোরে চেঙ্গী নদী তীরে জড়ো হন চাকমা সম্প্রদায়ের শত শত মানুষ।

খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া এলাকায় সকালবেলা থেকেই শিশু-কিশোর, তরুণ-তরুণী ও নানা বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নারীরা ঐতিহ্যবাহী পিনন-হাদি ও গয়নায় সজ্জিত হয়ে এবং পুরুষেরা ধুতি-ফতুয়া পরে অংশ নেন এই আয়োজনে।

উৎসবের অংশ হিসেবে কলাপাতায় সাজানো নানা রঙের ফুল নদীতে ভাসিয়ে গঙ্গা দেবতার উদ্দেশে প্রার্থনা করেন অংশগ্রহণকারীরা। সূর্য ওঠার আগেই বিভিন্ন পাড়া থেকে ফুল সংগ্রহ করে নদীর তীরে এনে তা উৎসর্গ করা হয়। এতে নদীর দুই পাড় ফুলে ফুলে বর্ণিল হয়ে ওঠে। শিশুদের আনন্দ-উল্লাসে মুখর থাকে পুরো এলাকা।

ফুল দিতে আসা দীপ্তি চাকমা বলেন, নদীর তীরে ফুল ও প্রদীপ জ্বালিয়ে তারা প্রার্থনা করেন, যাতে নতুন বছর সবার জন্য সুখ-শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। অন্য অংশগ্রহণকারীরা জানান, এই দিন থেকেই বিজুর আনুষ্ঠানিকতা শুরু হয়।

চাকমা সম্প্রদায়ের এই তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন ‘ফুল বিজু’। দ্বিতীয় দিন ‘মূল বিজু’, যেখানে বাড়ি বাড়ি বেড়ানো, অতিথি আপ্যায়ন ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকে। তৃতীয় দিন ‘গইজ্যাপইজ্যা’, যা বিশ্রামের দিন হিসেবে পালন করা হয়।

প্রতি বছরের মতো এবারও বিজু উৎসবকে ঘিরে পাহাড়ে আনন্দ ও ঐতিহ্যের মিলনমেলা তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au