বাংলাদেশ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

  • 11:36 pm - April 12, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ এপ্রিল- বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, অসুস্থ অবস্থায় শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ব্যারিস্টার শফিক আহমেদ দেশের আইন অঙ্গনের একজন অত্যন্ত অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে বিচারব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার ও আইনগত উদ্যোগ বাস্তবায়িত হয়।

শফিক আহমেদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তাঁর জন্ম ১৯৩৭ সালে, কুমিল্লায়। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শফিক আহমেদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ আইনজীবী জীবনে তিনি দেশের বিচারব্যবস্থা ও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তার মৃত্যুতে আইনজীবী সমাজসহ দেশের বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

ইরানের যা অবশিষ্ট আছে তাও শেষ করে দেব, ট্রাম্পের হুঁশিয়ারি

মেলবোর্ন, ১২ এপ্রিল- যুদ্ধ বন্ধে ইরান ও আমেরিকার মধ্যেকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেস্তে হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী…

২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, এক মাসে প্রাণহানি ১৭৯

মেলবোর্ন, ১২ এপ্রিল- দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে…

ভোটাধিকার মৌলিক নয়, বিধিবদ্ধ অধিকার মাত্র: সুপ্রিম কোর্টের স্পষ্ট রায়

মেলবোর্ন, ১২ এপ্রিল- ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কোনও মৌলিক অধিকার নয়, বরং এটি সম্পূর্ণভাবে আইনের মাধ্যমে নির্ধারিত…

হাসপাতাল থেকে পালিয়ে ৫ দিন পর গ্রেপ্তার দণ্ডিত ধর্ষক মাইকেল অ্যাংগক

মেলবোর্ন, ১২ এপ্রিল- সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজত থেকে পালিয়ে যাওয়া দণ্ডিত গণধর্ষক মাইকেল অ্যাংগককে পাঁচ দিন পর গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা বাহিনী, তার…

ইরান আলোচনা ভেস্তে যাওয়ার সময় ইউএফসিতে ট্রাম্প

মেলবোর্ন, ১২ এপ্রিল- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে নতুন করে অনিশ্চয়তার…

সিটাডেল লাফেরিয়ের-এ পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত

মেলবোর্ন, ১২ এপ্রিল- হাইতির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়ের-এ ইস্টার উপলক্ষে আয়োজিত এক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দেশটির নর্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au