বাংলাদেশ

নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের পর ২ জনকে পিটিয়ে হত্যা

  • 3:38 pm - April 17, 2026
  • পঠিত হয়েছে:২৪৭ বার
নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের পর ২ জনকে পিটিয়ে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ এপ্রিল- মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার পিটুনিতে দুইজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকার কান্দুরপার ব্রিজ সংলগ্ন ভুট্টাক্ষেতে এই ঘটনা ঘটে।

নিহত শিশু  আতিকা(৮) সৌদি আরব প্রবাসী দুদুল মিয়ার মেয়ে এবং স্থানীয় বনপারিল দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেল প্রায় পাঁচটার দিকে আতিকা নিখোঁজ হয়। এরপর এলাকায় মাইকিং করে তার খোঁজ চালানো হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি প্রচার করা হয়। কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাত প্রায় ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার পরপরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে একই এলাকার একটি পরিবারের তিনজনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক পান্নু মিয়া (৩৭) এবং তার ভাই ফজলু (২৮) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (১৫)কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় যেমন তদন্ত চলছে, তেমনি পিটিয়ে দুইজনকে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au