বাংলাদেশ

নিজ রাইফেলের গুলিতে হিন্দু পুলিশ সদস্য নিহত

  • 5:30 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার
মরদেহ উদ্ধার। প্রতিকী ছবি

মেলবোর্ন, ১৮ এপ্রিল- খুলনা নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার রেলওয়ে জেলা পুলিশ কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে এক হিন্দু পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় নিহত হয়েছেন রেলওয়ে পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাস (২৭)।

নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে কার্যালয়ের অস্ত্রাগার এলাকায় ম্যাগাজিন গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে তিনি নিজের কাছে থাকা ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। সম্রাট বিশ্বাস একজন দায়িত্বশীল ও কর্মঠ পুলিশ সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তবে পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। যদিও তিনি সহকর্মীদের কাছে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তিনি আরও জানান, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পারিবারিক তথ্য অনুযায়ী, সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি খুলনার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার

মেলবোর্ন,  ৯ জুন- ভারতীয় ক্রিকেটে নতুন স্পিন যুগের সূচনা হতে পারে মানব সুথারের হাত ধরেই। আফগানিস্তানের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট ম্যাচেই দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে ৪৭…

নেপাল পালানোর পথে গ্রেপ্তার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান

মেলবোর্ন,  ৯ জুন-  পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রকে ঘিরে বহুল আলোচিত তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নেপালে পালানোর চেষ্টা করার…

হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

মেলবোর্ন,  ৯ জুন- হামের টিকা আমদানিতে গাফিলতি ও বিলম্বের কারণে শিশু মৃত্যুর অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ…

হাইকোর্টের দেওয়া সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন স্থগিত করল আপিল বিভাগ

মেলবোর্ন,  ৯ জুন- সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার বিভিন্ন মামলায় দেওয়া হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি।…

সরকারের প্রথম ১০০ দিনে সংস্কার প্রতিশ্রুতির বাস্তবায়নে ঘাটতি, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি বহাল: টিআইবি

মেলবোর্ন, ৯ জুন-  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রথম ১০০ দিনে সুশাসন, জবাবদিহি ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে স্পষ্ট…

সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় লাখো মানুষের আবেগঘন উপস্থিতি

মেলবোর্ন,  ৯ জুন- গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল নেমেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au