বাংলাদেশ

এলপি গ্যাসের দামে আবারও ঊর্ধ্বগতি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৯৪০ টাকা

  • 10:09 pm - April 19, 2026
  • পঠিত হয়েছে:৫১ বার
এবার বাড়ল এলপি গ্যাসের দাম , ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল- দেশে ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ২১২ টাকা বেশি।

রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, নতুন এই দাম একই দিন সন্ধ্যা থেকেই সারা দেশে কার্যকর হবে।

এ নিয়ে মাত্র ১৮ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা, যা ভোক্তাদের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এর আগে গত ২ এপ্রিল প্রথম দফায় ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল এলপি গ্যাসের দাম।

জ্বালানি বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ পরিস্থিতির প্রভাবেই দেশে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে ঘন ঘন মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তা, বিশেষ করে শহরের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়ছে।

নতুন দামের ফলে রান্নার খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ভোক্তারা। ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে এলপি গ্যাসের এই বাড়তি চাপ তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার না করলে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

মেলবোর্ন,২০ এপ্রিল- যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত পাকিস্তানে নির্ধারিত আলোচনায় কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীঘনিষ্ঠ…

সোমবার থেকে দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

মেলবোর্ন,২০ এপ্রিল- দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলার ব্যাপক টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য বিভাগ…

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মেলবোর্ন,২০ এপ্রিল- দেশে জ্বালানি তেলের দাম বাড়ার পরদিনই গণপরিবহন ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে পরিবহন খাতের সংশ্লিষ্টরা। প্রস্তাব অনুযায়ী, মহানগর এলাকায় বাস ভাড়া ৬৪ শতাংশ এবং দূরপাল্লায়…

অভিবাসন নীতিতে কড়াকড়ি, কতজন বহিষ্কার হবে বলতে পারছেন না ডুনিয়াম

মেলবোর্ন,২০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বিরোধী জোটের নতুন কঠোর অভিবাসন নীতি ঘিরে বিতর্কের মধ্যে কতজন অভিবাসী এই নীতির আওতায় পড়বেন, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা দিতে পারেননি বিরোধী…

জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ায় ইভি কেনার হিড়িক, ব্যবহৃত গাড়ির বাজারে দ্বিগুণ চাহিদা

মেলবোর্ন, ১৯ এপ্রিল- বৈশ্বিক জ্বালানি সংকট ও তেলের দাম বৃদ্ধির প্রভাবে অস্ট্রেলিয়ায় বৈদ্যুতিক গাড়ির বাজারে হঠাৎ করে চাঙ্গাভাব দেখা দিয়েছে। বিশেষ করে ব্যবহৃত ও আংশিক…

২০২৯ সালে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বিশাল গ্রহাণু অ্যাপোফিস, ঘোষণা নাসার

মেলবোর্ন, ১৯ এপ্রিল- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, একটি বিরল ও বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যা মানব ইতিহাসে এর আকারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au