বিশ্ব

যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার না করলে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

  • 2:40 am - April 20, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
নৌ অবরোধ প্রত্যাহার না হলে পাকিস্তান বৈঠকে প্রতিনিধি পাঠাবে না ইরান , ছবি : সংগৃহীত

মেলবোর্ন,২০ এপ্রিল- যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত পাকিস্তানে নির্ধারিত আলোচনায় কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, প্রথম দফার আলোচনা শেষ হওয়ার পর দ্বিতীয় দফা বৈঠক নিয়ে প্রস্তুতি চললেও বর্তমান পরিস্থিতিতে তেহরান কঠোর অবস্থানে রয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে আলোচনায় বসার কোনো প্রশ্নই আসে না।

ইরান স্পষ্ট করে বলেছে, অবরোধ কার্যকর থাকা অবস্থায় আলোচনার টেবিলে বসার পরিকল্পনা তাদের নেই। ফলে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য তার প্রতিনিধিরা সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

তবে এই বৈঠকে ইরান অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি তেহরান। পর্যবেক্ষকদের মতে, নৌ অবরোধ ইস্যুতে অচলাবস্থা কাটানো না গেলে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক সংলাপ শুরু হওয়া কঠিন হয়ে পড়বে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার

মেলবোর্ন,  ৯ জুন- ভারতীয় ক্রিকেটে নতুন স্পিন যুগের সূচনা হতে পারে মানব সুথারের হাত ধরেই। আফগানিস্তানের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট ম্যাচেই দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে ৪৭…

নেপাল পালানোর পথে গ্রেপ্তার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান

মেলবোর্ন,  ৯ জুন-  পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রকে ঘিরে বহুল আলোচিত তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নেপালে পালানোর চেষ্টা করার…

হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

মেলবোর্ন,  ৯ জুন- হামের টিকা আমদানিতে গাফিলতি ও বিলম্বের কারণে শিশু মৃত্যুর অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ…

হাইকোর্টের দেওয়া সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন স্থগিত করল আপিল বিভাগ

মেলবোর্ন,  ৯ জুন- সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার বিভিন্ন মামলায় দেওয়া হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি।…

সরকারের প্রথম ১০০ দিনে সংস্কার প্রতিশ্রুতির বাস্তবায়নে ঘাটতি, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি বহাল: টিআইবি

মেলবোর্ন, ৯ জুন-  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রথম ১০০ দিনে সুশাসন, জবাবদিহি ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে স্পষ্ট…

সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় লাখো মানুষের আবেগঘন উপস্থিতি

মেলবোর্ন,  ৯ জুন- গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল নেমেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au