হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
মেলবোর্ন, ৯ জুন- হামের টিকা আমদানিতে গাফিলতি ও বিলম্বের কারণে শিশু মৃত্যুর অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ…
মেলবোর্ন, ২৩ এপ্রিল- মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত আরও এক ফরাসি সেনার মৃত্যু হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর হামলায় গুরুতর আহত হওয়ার পর ওই শান্তিরক্ষীর মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ম্যাক্রঁ বলেন, নিহত সেনা করপোরাল আনিসে জিরাদাকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছিল। পরে আজ সকালে তিনি মারা যান।
এর আগে গত শনিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলে দায়িত্ব পালনকালে আরেক ফরাসি শান্তিরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই হামলার জন্য সরাসরি হেজবুল্লাহকে দায়ী করেন ম্যাক্রঁ।
তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা ওই হামলার সঙ্গে জড়িত নয়। একই ঘটনায় আরও দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এবং সামরিক তৎপরতা যুদ্ধবিরতির প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে। তিনি হেজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানান এবং ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্ব সম্মান করার জন্য অনুরোধ করেন।
বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক হামলা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au