বিশ্ব

মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি মোদির; তৃণমূলকে কটাক্ষ

  • 1:46 am - April 27, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি মোদির ; তৃণমূলকে কটাক্ষ , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ এপ্রিল- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে এক জনসভায় তিনি মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং একই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

বনগাঁর ঠাকুরনগরে আয়োজিত ওই সভায় মোদি বলেন, দেশভাগের পর থেকে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের দায়িত্ব নেওয়া দেশের ঐতিহাসিক কর্তব্য। তিনি দাবি করেন, সেই লক্ষ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) আনা হয়েছে। মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, তাদের নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা এবং পূর্ণ অধিকার নিশ্চিত করা হবে।

সাম্প্রতিক সময়ে বিশেষ তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর মতুয়া অধ্যুষিত অঞ্চলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে মোদীর বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জনসভায় তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘ভুল তথ্য ছড়ানোর’ অভিযোগ এনে বলেন, দলটি প্রকাশ্যে সিএএ-র বিরোধিতা করছে এবং এতে মতুয়া সম্প্রদায়ের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। “এদের থেকে সতর্ক থাকতে হবে,” বলেন তিনি।

পরে হুগলির হরিপালে আরেকটি জনসভায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন মোদি। তিনি অভিযোগ করেন, প্রশাসন কার্যকরভাবে কাজ করছে না এবং আদালতের নির্দেশ ছাড়া অনেক ক্ষেত্রে সরকার পদক্ষেপ নিচ্ছে না।

এদিকে একই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করছেন। নদীয়ার রানাঘাটে এক সমাবেশে তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করেন এবং ধর্মীয় ইস্যু নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন।

বিশ্লেষকদের মতে, মতুয়া ভোটব্যাংককে সামনে রেখে নাগরিকত্বের ইস্যু এবারও পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শাসক ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি বক্তব্যে ভোটের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে উঠছে।

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au