বিশ্ব

সন্দেহভাজন ব্যক্তি ‘প্রশাসনিক কর্মকর্তাদের’ লক্ষ্যবস্তু করেছিল:ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

  • 3:12 am - April 27, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার
‘প্রাথমিক’ তথ্য অনুযায়ী, প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিলেন সন্দেহভাজন ব্যক্তি:যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানচে , ,ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ এপ্রিল-  যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোটেলভিত্তিক বন্দুক হামলার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানচে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারীর মূল লক্ষ্য ছিল প্রশাসনিক কর্মকর্তারা, যার মধ্যে প্রেসিডেন্টও থাকতে পারেন।

এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টড ব্লানচে বলেন, হামলার উদ্দেশ্য এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা না গেলেও প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, এটি পরিকল্পিত হামলা হতে পারে। তিনি উল্লেখ করেন, তদন্তকারীরা খতিয়ে দেখছেন হামলাকারী হোটেলের ভেতরেই অস্ত্রটি তৈরি করেছিল কি না।

তিনি জানান, নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে হামলাকারী খুব বেশি দূর এগোতে পারেননি। হোটেলের নিরাপত্তা বলয় অতিক্রম করার আগেই তাকে নিয়ন্ত্রণে আনা হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সন্দেহভাজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওয়াশিংটনে পৌঁছান। ধারণা করা হচ্ছে, তিনি প্রথমে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো যান এবং সেখান থেকে ট্রেনে করে রাজধানীতে আসেন।

এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ সোমবার আনা হবে বলে নিশ্চিত করেছেন টড ব্লানচে। তিনি বলেন, ফরেনসিক বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়ে তদন্ত এগিয়ে চলছে।

এদিকে, নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে হামলার চেষ্টা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে, তবুও হামলার উদ্দেশ্য ও পেছনের সম্ভাব্য নেটওয়ার্ক উদঘাটন এখন তদন্তের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au