বিশ্ব

যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২৬

  • 3:30 pm - May 06, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,৬ মে- ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, এতে অন্তত ২৬ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সংঘটিত এই হামলায় পূর্ব ও উত্তরাঞ্চলের একাধিক শহর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।

ইউক্রেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়ার গ্লাইড বোমা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রামাতোরস্ক, জাপোরিঝিয়া ও চেরনিহিভ অঞ্চলে আঘাত হানে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে জাপোরিঝিয়ায়, যেখানে অন্তত ১২ জন নিহত হন। ক্রামাতোরস্ক ও দনিপ্রো শহরে নিহত হয়েছেন আরও ৯ জন।

এছাড়া পোলতাভা ও খারকিভে রাষ্ট্রীয় গ্যাস স্থাপনায় হামলার ঘটনায় ৩ কর্মচারী ও ২ উদ্ধারকর্মীসহ মোট ৫ জন নিহত হন। এতে প্রায় সাড়ে তিন হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যা স্থানীয় জনজীবনে নতুন সংকট তৈরি করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘চরম ধৃষ্টতা’ হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধবিরতির আগে এমন আক্রমণ রাশিয়ার অবস্থান স্পষ্ট করে। তিনি জানিয়েছেন, ইউক্রেন নির্ধারিত সময় থেকেই যুদ্ধবিরতি মেনে চলবে, তবে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ও শনিবারের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলেও তার আগেই এ হামলা চালানো হয়েছে। ইউক্রেনের তথ্য অনুযায়ী, এই হামলায় ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৬৪টি ড্রোন ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন নিয়মিত ড্রোন প্রতিহত করতে পারলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ অবস্থায় জেলেনস্কি আবারও পশ্চিমা মিত্রদের কাছে উন্নত ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন, যাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

সূত্র : আল জাজিরা

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au