বিশ্ব

বৈঠকে বসছে বিজেপি

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?

  • 6:14 pm - May 08, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মে- ভারতের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর শুক্রবার কলকাতায় দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকেই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

বিজেপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। এবারের নির্বাচনে তিনি শুধু নিজের নন্দীগ্রাম আসন ধরে রাখেননি, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্রেও পরাজিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের প্রতীকী পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

দলীয় সূত্রগুলো বলছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলন, সাংগঠনিক দক্ষতা এবং মমতা বিরোধী রাজনীতির মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কারণে শুভেন্দুর অবস্থান এখন অনেক শক্তিশালী। এক জ্যেষ্ঠ বিজেপি নেতা জানিয়েছেন, “শুভেন্দু অধিকারী গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে কার্যকর মুখ হয়ে উঠেছেন। নির্বাচনে তাঁর ভূমিকা দল বিশেষভাবে মূল্যায়ন করছে।”

তবে মুখ্যমন্ত্রীর দৌড়ে শুধু শুভেন্দু নন, আরও কয়েকটি নাম ঘুরছে বিজেপির অন্দরমহলে। এর মধ্যে রয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শমীক ভট্টাচার্য এবং রাজ্যসভার সাবেক সদস্য স্বপন দাশগুপ্ত। দলের একাংশ মনে করছে, স্বপন দাশগুপ্ত বুদ্ধিবৃত্তিক ও প্রশাসনিক ভারসাম্য রক্ষায় সক্ষম হতে পারেন। অন্যদিকে, শমীক ভট্টাচার্যকে সংগঠনকে শক্তিশালী করার কৃতিত্ব দেওয়া হচ্ছে।

অমিত শাহ’র সঙ্গে শুভেন্দু অধিকারী। ছবিঃ সংগৃহীত

তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারণেই অমিত শাহের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার সকাল ১১টার পর কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীসহ রাজ্য নেতৃত্বের একাধিক নেতা। বিমানবন্দর থেকে অমিত শাহ প্রথমে দক্ষিণেশ্বর কালীমন্দিরে যান এবং সেখানে পূজা দেন। পরে তিনি নিউ টাউনের একটি হোটেলে যান।

দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়ক ও দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকেই বিজেপি পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, যে ব্যক্তি পরিষদীয় দলনেতা নির্বাচিত হবেন, তিনিই মুখ্যমন্ত্রী হবেন। ফলে এই বৈঠক কার্যত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণের বৈঠক হিসেবেই বিবেচিত হচ্ছে।

পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়। ছবি: সংগৃহীত

বিজেপি নেতৃত্ব অমিত শাহকে এই প্রক্রিয়ার কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছে। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সাধারণত কোনো রাজ্যে নির্বাচনের পর বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠিয়ে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে আলোচনা করে পরিষদীয় নেতা নির্বাচন করে থাকে। পশ্চিমবঙ্গেও সেই প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার পর শুক্রবার সন্ধ্যাতেই নির্বাচিত নেতা অন্য বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন। এরপর শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন এবং এনডিএ জোটশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। রাজনৈতিক মহলে এটিকে বিজেপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। কারণ, দীর্ঘদিনের বাম ও তৃণমূল অধ্যুষিত পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

এদিকে বিজেপির ভেতরে এখনো জল্পনা থামেনি। অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীর নামেই শেষ পর্যন্ত সিলমোহর পড়বে। আবার একটি অংশ মনে করছে, কেন্দ্রীয় নেতৃত্ব চমক দেখিয়ে অন্য কাউকেও সামনে আনতে পারে। তবে সব জল্পনার অবসান ঘটবে শুক্রবার সন্ধ্যার মধ্যেই বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au