বিশ্ব

তামিলনাড়ুতে রাজনৈতিক সংকট

গভর্নরের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজয়ের দল, ১০৭ এমপির পদত্যাগের হুমকি

  • 6:57 pm - May 08, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
জোসেফ বিজয় চন্দ্রশেখর।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মে- ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক নাটকীয়তা আরও বেড়েছে। নির্বাচনে বড় চমক দেখানো অভিনেতা বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) এবার একযোগে ১০৭ এমপির পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছে। দলটির অভিযোগ, তাদের সরকার গঠনের সুযোগ না দিয়ে বিকল্প জোট সরকার গঠনের চেষ্টা চলছে।

শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) অথবা সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) যদি সরকার গঠনের উদ্যোগ নেয়, তাহলে টিভিকের নির্বাচিত ১০৭ জন এমপি একসঙ্গে পদত্যাগ করবেন। দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। এবারের নির্বাচনে বিজয় থালাপতির দল ১০৭টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দলটি। ফলে নির্বাচন-পরবর্তী জোট ও সমর্থন নিয়ে রাজ্যের রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টিভিকে দাবি করছে, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য গভর্নরের উচিত ছিল তাদের আমন্ত্রণ জানানো। কিন্তু তামিলনাড়ুর গভর্নর আর ভি আর্লেকার সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

দলীয় সূত্র জানায়, গত দুই দিনে গভর্নরের সঙ্গে একাধিক বৈঠক করেছেন টিভিকের শীর্ষ নেতারা। তবে দ্বিতীয় বৈঠকেও গভর্নর জানিয়ে দিয়েছেন, সরকার গঠনের জন্য অন্তত ১১৮ জন এমপির সমর্থনের লিখিত চিঠি জমা দিতে হবে। রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, “সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনো প্রতিষ্ঠিত হয়নি।”

এদিকে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে এবং ই পালানিস্বামীর এআইএডিএমকে সরকার গঠনের জন্য সমঝোতার চেষ্টা করছে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এই দুই দল যদি একত্রিত হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠতা সহজেই নিশ্চিত করা সম্ভব হবে। আর সেটিই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিজয়ের দলের জন্য।

টিভিকের নেতারা মনে করছেন, জনসমর্থনের বিচারে তারা সবচেয়ে এগিয়ে থাকলেও রাজনৈতিক সমীকরণের কারণে তাদের ক্ষমতার বাইরে রাখার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে দলটির ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারিকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে।

তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য এখনো তৎপর রয়েছে টিভিকে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের ৫ জন এমপি ইতোমধ্যে বিজয়ের দলকে সমর্থন দিয়েছে। এছাড়া বাম দল ও কয়েকটি ছোট আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা চলছে। দলটির আশা, শেষ মুহূর্তে আরও সমর্থন পেলে সরকার গঠনের পথ খুলে যেতে পারে।

রাজনৈতিক সূত্র বলছে, সরকার গঠনের প্রশ্নে গভর্নরের অবস্থানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও নিচ্ছে টিভিকে। সংখ্যালঘু সরকার গঠনের সাংবিধানিক সুযোগ এবং বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার অধিকার নিয়ে আইনি লড়াইয়ের কথাও ভাবছে দলটি।

এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলের নির্বাচিত এমপিদের কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক ভাঙন ঠেকাতে এবং অন্য দলের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে অনেক এমপিকে একটি অবকাশযাপনকেন্দ্রে রাখা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর ইতিহাসে এটি অন্যতম জটিল সরকার গঠন পরিস্থিতি। কারণ, দীর্ঘদিনের দুই প্রধান দল ডিএমকে ও এআইএডিএমকের বাইরে এবার বিজয় থালাপতির দল বড় শক্তি হিসেবে উঠে এসেছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজ্যের রাজনীতি এখন পুরোপুরি জোট ও কৌশলের ওপর নির্ভর করছে।

সূত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

ইউএফও–সংক্রান্ত আরও ৪১টি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৮ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) বা অজ্ঞাত আকাশীয় ঘটনা (ইউএপি) সংক্রান্ত আরও ৪১টি নথি, ছবি ও ভিডিও প্রকাশ করেছে।…

বন্যা ত্রাণ দ্রুত পৌঁছাতে প্রযুক্তির সহায়তা নিচ্ছে আসাম সরকার

মেলবোর্ন, ৮ আগষ্ট- ভারতের আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল জরিপ শুরু করছে রাজ্য সরকার।…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

রোমে বিমানের ভেতর সাত ঘণ্টার বেশি আটকা ২৬০ যাত্রী

মেলবোর্ন, ৮ আগষ্ট- প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়ে আছেন প্রায় ২৬০ যাত্রী। টরন্টো…

ভিসা আবেদনে বিভ্রান্তিকর তথ্য, ২ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি অলরাউন্ডার

মেলবোর্ন, ৮ আগষ্ট- ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন হামজা নজর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই টেস্টের সিরিজের স্কোয়াডেও…

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন, ‘আস্থা ভেঙে পড়েছে’ ফিফপ্রোর

মেলবোর্ন, ৮ আগষ্ট- বিশ্বকাপ আয়োজনের জন্য নতুন প্রতিষ্ঠান গঠন করে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার গভীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au