বিশ্ব

হরমুজে চীনা নাবিকদের ওপর হামলা, প্রতিক্রিয়া জানাল বেইজিং

  • 10:05 pm - May 08, 2026
  • পঠিত হয়েছে:২৬২ বার
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৮ মে- হরমুজ প্রণালির কাছে চীনা মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং বলেছে, আন্তর্জাতিক নৌ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালিতে চলমান উত্তেজনা বিশ্ব বাণিজ্য ও নাবিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

শুক্রবার (৮ মে) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, হামলার শিকার জাহাজটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী হলেও এতে চীনা নাবিকরা কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো নাবিক হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার হরমুজ প্রণালির কাছে চীনের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক চীনা নাবিকদের নিরাপত্তা এবং এ ধরনের হামলা মোকাবিলায় বেইজিং কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে প্রশ্ন করলে লিন জিয়ান বলেন, “হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। চলমান সংঘাতের কারণে বহু জাহাজ ও নাবিক ক্ষতিগ্রস্ত হওয়া এবং আটকা পড়ার ঘটনায় চীন গভীরভাবে উদ্বিগ্ন।”

তিনি আরও বলেন, প্রণালিতে দ্রুত স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার করা এবং বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু আঞ্চলিক দেশগুলোর নয়, বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে। একই সঙ্গে যুদ্ধবিরতি, শান্তি আলোচনা এবং উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে বেইজিং।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনা বিশ্ব জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই নৌপথ দিয়েই পরিবহন করা হয়।

সূত্র : আল জাজিরা

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au