বিশ্ব

ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলে মার্কিন কাউন্টার টেরোরিজম প্রধানের পদত্যাগ

  • 2:31 am - May 10, 2026
  • পঠিত হয়েছে:২৪০ বার
মার্কিন কাউন্টার টেরোরিজম প্রধানের পদত্যাগ , ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে-  ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ও ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের (এনসিসি) সাবেক পরিচালক জো কেন্ট বিস্ফোরক দাবি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। পদত্যাগের পর তিনি অভিযোগ করেছেন, যুদ্ধ শুরুর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে স্পষ্ট বলা হয়েছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না। তারপরও রাজনৈতিক চাপে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জো কেন্ট বলেন, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)সহ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো একমত ছিল যে তেহরান তখন কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছিল না।

তার দাবি, একটি বিদেশি সরকারের, অর্থাৎ ইসরায়েলের রাজনৈতিক বর্ণনা ও কৌশলগত চাপের কারণেই শেষ পর্যন্ত ওয়াশিংটন যুদ্ধে জড়িয়ে পড়ে। কেন্ট আরও বলেন, গোয়েন্দা সংস্থাগুলো আগেই সতর্ক করেছিল যে ইরানের ওপর হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো পাল্টা হামলার মুখে পড়তে পারে এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঝুঁকিও তৈরি হবে।

তিনি বলেন, “ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালালে দেশটির কট্টরপন্থি গোষ্ঠীগুলোর অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে,” এমন মূল্যায়নও আগেই দিয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো।

তবে জো কেন্টের এসব বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মুখপাত্র ডেভিস ইংগল ফক্স নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “জো কেন্টের আত্মপ্রচারমূলক বক্তব্য ও পদত্যাগপত্র অসত্য ও বিভ্রান্তিকর তথ্যে ভরা।”

তিনি আরও বলেন, “ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় বলে দাবি করা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থেই ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিলেন।”

উল্লেখ্য, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত মার্চ মাসে নিজের পদ থেকে সরে দাঁড়ান জো কেন্ট। পদত্যাগপত্রে তিনি ট্রাম্প প্রশাসনের ইরান নীতির তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রভিত্তিক শক্তিশালী লবির চাপে ওয়াশিংটন যুদ্ধের পথে এগিয়েছে।

বিশ্লেষকদের মতে, একজন সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার এমন বক্তব্য মার্কিন প্রশাসনের ভেতরের বিভাজন এবং ইরান যুদ্ধ নিয়ে বিতর্ককে আরও উসকে দিতে পারে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au