বিশ্ব

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

  • 3:36 am - May 14, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে- ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে চিকিৎসার জন্য গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতাল মেদান্তা–দ্য মেডিসিটিতে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

বর্তমানে ৭৯ বছর বয়সী এই রাজ্যসভা সদস্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিভিন্ন মেডিকেল পরীক্ষা চলছে এবং চিকিৎসকরা সার্বিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

চলতি বছরে এটি তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। এর আগে মার্চ মাসে তীব্র জ্বরে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে পরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়লে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

এরও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়ে বক্ষরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই কাশিজনিত সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। বিশেষ করে দিল্লির দূষিত পরিবেশের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে।

ভারতের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা নিয়ে কংগ্রেস নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

এই শাখার আরও খবর

জ্বালানি ব্যয়ের চাপে পিডিবি, বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে। জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের…

মহারাষ্ট্রের হাসপাতালে ফের আগুন, অল্পের জন্য রক্ষা ৯ সদ্যোজাত

মহারাষ্ট্রে ফের হাসপাতালের শিশুবিভাগে অগ্নিকাণ্ড। শুক্রবার ছত্রপতি শম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। আগুন লাগার সময় শিশুবিভাগে ৯ সদ্যোজাত-সহ বেশ কয়েকজন রোগী ছিলেন। দ্রুত…

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসার বড় হুজুরকে (শিক্ষক) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় লোকজন…

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার…

গ্যাস-বিদ্যুৎ নিয়ে রাজপথের কর্মসূচি নয়, সমাধানের পরামর্শ চান রিজভী

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের…

সোনিয়া গান্ধীর আত্মকথা ভারতে প্রকাশ করবে হারপার কলিন্স

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ ভারতে প্রকাশ করতে যাচ্ছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা হারপার কলিন্স। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au