বিশ্ব

ইরানের নতুন শান্তি প্রস্তাবে কী রয়েছে

  • 1:56 am - May 20, 2026
  • পঠিত হয়েছে:২৩৮ বার
নিজেদের বিজয়ী ঘোষণা ইরানেরনিজেদের বিজয়ী ঘোষণা ইরানের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে- মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে বিশ্লেষকদের মতে, নতুন এই প্রস্তাবে তেহরান মূলত আগের দাবিগুলোই নতুনভাবে উপস্থাপন করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রস্তাবে পুরো মধ্যপ্রাচ্যে, বিশেষ করে লেবাননসহ সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে যুদ্ধবিরতি এবং বৈরিতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইরান তার সীমান্তসংলগ্ন অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে আটকে থাকা ইরানের তহবিল অবমুক্ত করার দাবিও রয়েছে প্রস্তাবে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আরও চেয়েছে যে, সংঘাত চলাকালে মার্কিন বাহিনীর আরোপ করা নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার নিশ্চয়তা চেয়েছে তেহরান।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে এসব শর্তের কথা নিশ্চিত করেছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তেহরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব পাওয়ার পর ইরানে সম্ভাব্য বিমান হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো গেলে সামরিক সংঘাত এড়ানো সম্ভব হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোর চাপের কারণেই যুক্তরাষ্ট্র এখন আলোচনার পথ খোলা রেখেছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও সংকটের সামরিক সমাধানের বদলে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসলামাবাদের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমেই ইরানের নতুন প্রস্তাব ওয়াশিংটনে পৌঁছে দেওয়া হয়েছে।

তবে এখনো দুই পক্ষের অবস্থানে বড় ধরনের পার্থক্য রয়ে গেছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। অন্যদিকে তেহরান বলছে, স্থায়ী সমঝোতার জন্য পারস্পরিক আস্থা ও অর্থনৈতিক চাপ কমানো জরুরি।

সুত্রঃ গালফ নিউজ

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au