বিশ্ব

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

  • 5:59 pm - May 23, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে- যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ভারতে চলতি মাসে তৃতীয় দফায় পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন এই মূল্যবৃদ্ধিতে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন প্রতিষ্ঠানগুলো শনিবার (২৩ মে) নতুন দামের ঘোষণা দেয়। এতে রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ০ দশমিক ৮৭ রুপি বেড়ে ৯৯ দশমিক ৫১ রুপিতে পৌঁছেছে। একই সঙ্গে ডিজেলের দাম লিটারপ্রতি ০ দশমিক ৯১ রুপি বেড়ে হয়েছে ৯২ দশমিক ৪৯ রুপি।

এর আগে গত ১৯ মে দ্বিতীয় দফায়ও পেট্রল ও ডিজেলের দাম প্রায় ৯০ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে চলতি মাসে তিন দফা মূল্যবৃদ্ধির ফলে ভারতে জ্বালানির দাম প্রায় ৫ রুপি পর্যন্ত বেড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার সরাসরি প্রভাব পড়ছে ভারতসহ আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি খাতে।

নতুন মূল্যবৃদ্ধির কারণে সবচেয়ে বেশি চাপে পড়বেন পরিবহন খাতের সঙ্গে যুক্ত মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, গণপরিবহন ব্যবহারকারী এবং ব্যক্তিগত যানবাহনের মালিকরা। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুত্রঃআল জাজিরা

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au