বিশ্ব

ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা

  • 3:45 am - May 24, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভির। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মে- ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার কর্মীদের হেনস্তা ও তাদের নিয়ে বিদ্রূপাত্মক ভিডিও প্রকাশের ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

শনিবার  এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ঘোষণা দেন, “আজ থেকে ইতমার বেন গাভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো।”

তিনি জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের সঙ্গে বেন গাভিরের “নিন্দনীয় আচরণ”-এর কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ইতমার বেন গাভির। সেখানে ফ্লোটিলার কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। ভিডিওতে তাদের নিয়ে বিদ্রূপ করতে দেখা যায় এই ইসরায়েলি মন্ত্রীকে। ভিডিওটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী ফ্লোটিলার জাহাজগুলো আটক করে ইসরায়েলি নৌবাহিনী। এ সময় প্রায় ৪৩০ জন কর্মী ও অংশগ্রহণকারীকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার শতাধিক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়।

এই ঘটনার পর ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, কানাডা ও স্পেনসহ কয়েকটি দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। দেশগুলো এ ঘটনাকে “অগ্রহণযোগ্য” এবং মানবিক মর্যাদার পরিপন্থি বলে উল্লেখ করেছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো বলেন, “কোনো সরকারি কর্মকর্তার মাধ্যমে ফরাসি নাগরিকদের ভয় দেখানো, হুমকি দেওয়া বা অপমানজনক আচরণের শিকার করা মেনে নেওয়া যায় না।”

তিনি আরও অভিযোগ করেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই বেন গাভির এ ধরনের আচরণ করে আসছেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিও বেন গাভিরের বিরুদ্ধে যৌথ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au