বিশ্ব

১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

  • 3:11 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার
১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মে- ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ব্যাপক নৌ তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত ১০০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং চারটি জাহাজকে কার্যত অচল করে দেওয়া হয়েছে।

শনিবার প্রকাশিত সেন্টকমের বিবৃতিতে বলা হয়, গত ১৩ এপ্রিল শুরু হওয়া এই সামরিক অভিযানে গত ছয় সপ্তাহে ১৫ হাজারের বেশি মার্কিন নৌ, বিমান ও স্থলবাহিনীর সদস্য অংশ নিয়েছেন। একই সময়ে মানবিক সহায়তা বহনকারী অন্তত ২৬টি জাহাজকে বিশেষ অনুমতিতে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।

সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, অভিযানে ২০০টির বেশি মার্কিন যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও রয়েছে।

তিনি বলেন, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ কিংবা সেখান থেকে বের হওয়া সব ধরনের আন্তর্জাতিক জাহাজের ওপর কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তাদের তত্ত্বাবধানে অন্তত ২৫টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

বর্তমানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই কড়াকড়ি আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, অন্যদিকে ইরানও বাণিজ্যিক জাহাজ চলাচলে বিভিন্ন সীমাবদ্ধতা বজায় রেখেছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au