বিশ্ব

হরমুজে জাহাজে হামলা,

বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

  • 1:13 pm - June 11, 2026
  • পঠিত হয়েছে:২২৯ বার
বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন আঘাত । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুন- মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান। নতুন এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় গোটা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে অবৈধভাবে চলাচলের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সঙ্গে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

এদিকে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম ও আহমদ আল জাবের বিমানঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন তথ্য পাওয়া যায়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এর কিছু সময় পরই ইরানের বন্দর আব্বাসসহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, যা সম্ভাব্য নতুন হামলার আশঙ্কার ইঙ্গিত দেয়।

সংঘাতের সূত্রপাত আরও তীব্র হয় হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায়। এর জবাবে মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে ইরানও জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠার মধ্যে ট্রাম্প অভিযোগ করেছেন, পরমাণু ও নিরাপত্তা ইস্যুতে আলোচনার নামে ইরান সময়ক্ষেপণ করছে এবং এর জন্য দেশটিকে মূল্য দিতে হবে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি ও সমঝোতার পরিবেশ নষ্ট করছে। ফলে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনর্মূল্যায়নের কথাও জানিয়েছে তেহরান।

তবে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা থেমে নেই। আঞ্চলিক সংঘাত নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে কাতারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বুধবার তেহরানে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, দ্রুত রাজনৈতিক সমাধান না এলে হরমুজ প্রণালি কেন্দ্র করে এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের সংকট ডেকে আনতে পারে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au