বাংলাদেশ

বলৎকারে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রকে হত্যার চেষ্টা

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছিলেন।

  • 12:14 am - June 13, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
অভিযুক্ত শিক্ষক হাফেজ লোকমান হোসেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জুন- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বলৎকারে রাজি না হওয়ায় এক মাদ্রাসাছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার সোনারং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক হাফেজ লোকমান হোসেন (৩০) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকার ইসলাম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় শিক্ষক লোকমান হোসেন ভুক্তভোগীকে নিজের কক্ষে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রটি যেতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা আহত ছাত্রকে উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছিলেন।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম আহমেদ বলেন, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক পলাতক রয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au