বাংলাদেশ

সাম্প্রদায়িক সহিংসতা ও চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি ঐক্য পরিষদের জোর দাবি

  • 1:05 pm - June 13, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির ঘিরে চলমান উত্তেজনা ও হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১২ জুন) ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় এসব দাবি ও উদ্বেগ তুলে ধরা হয়।

সভায় নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়, সম্পত্তি ও ব্যক্তিগত নিরাপত্তাকে কেন্দ্র করে যে অস্থিরতা ও উদ্বেগ তৈরি হয়েছে, তা সামগ্রিক সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। বিশেষ করে গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলে আশঙ্কা জানান।

সভা থেকে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক উসকানিদাতা ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন ড. নিম চন্দ্র ভৌমিক, সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার, জয়ন্ত কুমার দেব, অ্যাডভোকেট তাপস কুমার পাল, রবীন্দ্রনাথ বসু, অ্যাডভোকেট দীপংকর ঘোষ ও পদ্মাবতী দেবীসহ দেশের প্রায় ৫০টি জেলা ও মহানগর কমিটির নেতারা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

ছবিঃ সংগৃহীত

এ সময় আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর সংগঠনের একাদশ জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও মানবাধিকারভিত্তিক আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।

নেতারা বলেন, ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্য বাংলাদেশের ঐতিহ্যের অংশ। তাই সব সম্প্রদায়ের নিরাপত্তা, সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাদের মতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au