বিনোদন

শাকিবের নায়িকা সাবিলা নূর

  • 7:09 pm - March 26, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
সাবিলা নূর

আগামী ঈদুল আজহায় ‍‘তাণ্ডব’ নিয়ে আসছেন রায়হান রাফী। ইতোমধ্যে শুটিং শুরু করেছেন শাকিব খান। আগামী ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ।

সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে , ‘তাণ্ডবে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এটিই হচ্ছে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক।

সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে  আরও জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।

যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে চান না সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।  ‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au