বিশ্ব

সর্বোচ্চ সতর্কতায় সশস্ত্র বাহিনী

খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি

  • 2:01 pm - July 03, 2026
  • পঠিত হয়েছে:১১ বার
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ জুলাই- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনী বলেছে, শেষ বিদায়ের সময় কিংবা এর আগে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা বা উসকানিমূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। এ অবস্থায় দেশটির নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার আলি আবদোল্লাহি বলেন, ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের কঠোর ও তাৎক্ষণিক জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইরানের সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের প্রথম দিন বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তাঁর রাষ্ট্রীয় শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হয়। আগামী শনিবার রাজধানী তেহরানে কঠোর নিরাপত্তার মধ্যে শোকযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার শেষ পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই, যখন তাঁকে তাঁর জন্মশহর মাশহাদে দাফন করা হবে।

খামেনির মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর তাঁর দাফন অনুষ্ঠিত হতে যাওয়ায় মরদেহ সংরক্ষণের বিষয়টি নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে জর্জ ওয়াশিংটন প্রোগ্রামের চরমপন্থা ও সন্ত্রাসবাদবিষয়ক বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ওমর ফক্স নিউজ ডিজিটালকে বলেন, খামেনির মরদেহ রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়নি বলেই ধারণা করা হচ্ছে। বরং শীতলীকরণ ব্যবস্থার মাধ্যমে তা সংরক্ষণ করা হয়েছে। তিনি বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ বা এমবামিং সাধারণভাবে গ্রহণযোগ্য নয়। তবে বিশেষ পরিস্থিতিতে, বিশেষ করে শিয়া ইসলামী আইন অনুযায়ী, দাফন বিলম্বিত হলে শীতলীকরণ ব্যবস্থায় মরদেহ সংরক্ষণের সুযোগ রয়েছে।

এদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিপুল জনসমাগমের প্রত্যাশা করছে ইরান সরকার। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জনগণকে ব্যাপকভাবে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরানের কর্মকর্তাদের ধারণা, রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে এক কোটি ৫০ লাখ থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী তেহরান ও মাশহাদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এই শাখার আরও খবর

দুই বছরে বন্ধ হয়েছে পাঁচ শতাধিক শিল্পকারখানা, ঝুঁকিতে আরও শত শত প্রতিষ্ঠান

মেলবোর্ন, ৩ জুলাই- দেশে গত দুই বছরে পাঁচ শতাধিক শিল্পকারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট, উৎপাদন সক্ষমতা হ্রাস, বৈশ্বিক বাজারের অস্থিরতা…

রোনালদোর গোলে শেষ ষোলোয় পর্তুগাল, নাটকীয় ম্যাচে মদরিচদের বিদায়

মেলবোর্ন, ৩ জুলাই- বিশ্বকাপের শেষ বত্রিশের অন্যতম নাটকীয় ম্যাচে শেষ হাসি হাসল পর্তুগাল। কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো…

রাখাইনে বিমান হামলার পর টেকনাফ সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

মেলবোর্ন, ৩ জুলাই- বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে বিমান হামলা শুরু হওয়ায় টেকনাফ সীমান্তে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় সাত মাস…

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত প্রায় সাড়ে ৪ লাখ, মোট হতাহত ২০ লাখের বেশি

মেলবোর্ন, ৩ জুলাই- ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে তিন বছরেরও বেশি সময়ের যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ২০ লাখ…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর জীবিত উদ্ধার, ‘অলৌকিক’ বলছেন উদ্ধারকারীরা

মেলবোর্ন, ৩ জুলাই- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে হার্নান আলবার্তো গিল ফ্লোরেস (৪৪) নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ…

জুনে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি বেড়েছে: এইচআরএসএসের প্রতিবেদন

মেলবোর্ন, ৩ জুলাই: বাংলাদেশে মে মাসের তুলনায় জুন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ও আহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS)।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au