বাংলাদেশ

মানিলন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

  • 4:05 pm - July 13, 2026
  • পঠিত হয়েছে:১০০ বার
মন্দির কমপ্লেক্সের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণিদাস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই- গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১২ জুলাই) গভীর রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি বিশেষ দল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী কালী মন্দির এলাকায় অভিযান চালায়। অভিযানে অংশ নেওয়া সদস্যরা প্রথমে মন্দিরে প্রবেশ করে হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, রোববার থানায় একটি মানিলন্ডারিং মামলা দায়ের হয়েছে এবং ওই মামলায় হরিদাস চন্দ্র তরণী দাস আসামি। মামলার ভিত্তিতেই সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানও। তিনি বলেন, মানিলন্ডারিং সংক্রান্ত মামলায় সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারের পর মন্দির এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সে নির্মাণাধীন বাংলাদেশের সবচেয়ে বড় রামমূর্তি। ছবিঃ সংগৃহীত

হরিদাস চন্দ্র তরণী দাস সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন। তবে গত জুন মাসে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি ওই নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে।

তখন মন্দির কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে প্রশ্ন, মতামত ও প্রতিবাদ ওঠায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে কমিটি দাবি করে, প্রশাসন, রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষের চাপের কারণে নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে সিআইডির পক্ষ থেকে মামলার অভিযোগ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালি বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে: অস্ট্রেলীয় এমপি

মেলবোর্ন, ১৪ জুলাই- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। অস্ট্রেলিয়ার বিরোধী…

একই ঘরে বন্দি ছিল ১৬ শিশু: বাবা-মা ও দাদা-দাদিসহ যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার চারজন

মেলবোর্ন, ১৪ জুলাই- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে ১৮ মাস থেকে ১৮ বছর বয়সী ১৬ শিশুকে অমানবিক পরিবেশে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ ওই…

যাদের জন্য ডেটিং অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১৪ জুলাই- অস্ট্রেলিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার পারিবারিক সহিংসতা ও যৌন অপরাধে দোষী ব্যক্তিদের অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে…

ভূমিধসে প্রাণহানি, রোহিঙ্গাদের জন্য ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

মেলবোর্ন, ১৪ জুলাই- বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সাম্প্রতিক ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু এবং তিন হাজারের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ…

কাদের খুশির বলি হলেন নিরীহ হরিদাস?

মেলবোর্ন, ১৪ জুলাই- গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং…

হরিদাস চন্দ্র গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ঐক্য পরিষদের উদ্বেগ, দ্রুত মুক্তি দাবি

মেলবোর্ন, ১৩ জুলাই- গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগের উদ্যোক্তা এবং শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং মামলায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au