বাংলাদেশ

বাংলাদেশে রথযাত্রা ঘিরে নাশকতার পরিকল্পনা করছে উগ্রবাদী গোষ্ঠী

  • 4:03 pm - July 14, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
বাংলাদেশে রথযাত্রা ঘিরে নাশকতার পরিকল্পনা করছে উগ্রবাদী গোষ্ঠী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জুলাই- আগামী ১৬ জুলাই হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রাকে ঘিরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে কয়েকটি নিষিদ্ধ উগ্রবাদী গোষ্ঠী। বিশেষ গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঢাকাসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে পরিকল্পিতভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট এবং উৎসবের পরিবেশ বিনষ্টের চেষ্টা হতে পারে।

সূত্রগুলোর দাবি, ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরে, বিশেষ করে চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার ও সহকারী হাইকমিশনারদের উপস্থিতিকে কেন্দ্র করে উগ্রবাদী গোষ্ঠীর সমর্থকরা রথযাত্রার শোভাযাত্রার পথ এবং আশপাশে সাদা-কালো রঙের আরবি লেখা পতাকা প্রদর্শনের পরিকল্পনা করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ধর্মীয় অস্থিতিশীলতার দেশ হিসেবে তুলে ধরা এবং রথযাত্রার আয়োজনকে বিতর্কিত করে তোলাই তাদের উদ্দেশ্য বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, জয়কালী মন্দির, বনানী মাঠসহ ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও রংপুর, রাজশাহীর পুঠিয়া এবং রাজবাড়ীতে একই ধরনের উসকানিমূলক ঘটনার ছক কষা হচ্ছে। এসব স্থানে রথযাত্রার সময় বিশৃঙ্খলা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় উৎসব ব্যাহত করার পরিকল্পনা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, “ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা” নামের একটি ব্যানারে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। ভিডিওগুলোতে রথযাত্রা আয়োজন না করার, শোভাযাত্রা রাস্তায় বের না করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বক্তারা দাবি করছেন, রথযাত্রা একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এবং এটি প্রতিহত করার আহ্বানও জানাচ্ছেন। এসব বক্তব্য ও প্রচারণা হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

অভিযোগ রয়েছে, প্রকাশ্যে এমন হুমকি, উসকানিমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, সময়মতো কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে উগ্রবাদী গোষ্ঠীগুলো আরও উৎসাহিত হতে পারে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।

মানবাধিকারকর্মীদের একাংশের মতে, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করলেও বাস্তবে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ঘিরে বারবার নিরাপত্তাহীনতার অভিযোগ সামনে আসছে। তারা বলছেন, শুধু উৎসবের দিন নিরাপত্তা জোরদার করাই যথেষ্ট নয়, বরং ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, প্রকাশ্যে হুমকি দেওয়া এবং উসকানিমূলক প্রচারণার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা নেওয়াও জরুরি।

এরই মধ্যে গত ১২ জুলাই গভীর রাতে গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসকে সিআইডি গ্রেপ্তার করার ঘটনায় দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক আরও বেড়েছে। এই ঘটনার সঙ্গে রথযাত্রা ঘিরে নতুন শঙ্কা যুক্ত হওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন।

এ পরিস্থিতিতে রথযাত্রাকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধ, উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছেন বিভিন্ন মহল।

এই শাখার আরও খবর

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au