বাংলাদেশ

‘ফার্মের মুরগি’ বিতর্কের মধ্যেই আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’

সামাজিক মাধ্যমে নতুন ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম

  • 1:18 am - July 15, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুলাই- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে ঘিরে দেশজুড়ে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম। মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে চালু হওয়া এই পেজটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এবং শিক্ষার্থী ও তরুণদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

‘We are the Broiler Generation; We are not insulted, We are awakened’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ‘Broiler Chicken Party’ নামের পেজটিতে কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো অনুসারী যুক্ত হন। প্রতিবেদন লেখা পর্যন্ত পেজটির অনুসারীর সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে যায়। পেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এটিই তাদের একমাত্র অফিসিয়াল পেজ এবং বিভাগীয় বা জেলা পর্যায়ে তাদের কোনো শাখা নেই।

এই উদ্যোগের পেছনে রয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপ। রাজধানীর একটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবকের সঙ্গে হোয়াটসঅ্যাপে হওয়া সেই কথোপকথনে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা প্রসঙ্গে মন্ত্রীকে বলতে শোনা যায়, “এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।” ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মন্তব্যটিকে অপমানজনক উল্লেখ করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এদিকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ আরও বাড়ে। মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশালসহ বিভিন্ন শহরেও শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। বিক্ষোভে “আমি কে, তুমি কে, ফার্মের মুরগি” স্লোগানের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে।

নতুন চালু হওয়া ‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি, ভিডিও, বিভিন্ন কর্মসূচির আপডেট, ব্যঙ্গাত্মক পোস্ট এবং নানা হ্যাশট্যাগভিত্তিক কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। পেজটির প্রোফাইল ছবি প্রকাশের পরপরই সেটি ব্যাপকভাবে শেয়ার হতে থাকে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী মনে করছেন, এই প্ল্যাটফর্মটি ভারতের ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ ‘ককরোচ জনতা পার্টি’র আদলে গড়ে তোলা হয়েছে। তবে ‘ব্রয়লার চিকেন পার্টি’র উদ্যোক্তাদের পরিচয় বা তাদের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au