বাংলাদেশ

এনসিপির পথসভায় ‘জয় বাংলা’ বলেই ক্ষমা চাইলেন নেতা

  • 1:04 pm - July 17, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার

মেলবোর্ন, ১৭ জুলাই- গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বক্তব্যের শেষ মুহূর্তে ‘জয় বাংলা’ বলে ফেলেন দলের উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। বক্তব্য শেষ করার পরপরই নিজের ভুল বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ‘সরি, সরি’ বলে ক্ষমা চান। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে আয়োজিত পথসভায় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন শফিজল ইসলাম। প্রায় ৫৮ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি স্থানীয় রাজনীতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছার কথা তুলে ধরে বলেন, এলাকাবাসীর সহযোগিতা পেলে তাকে কেউ ঠেকাতে পারবে না। বক্তব্যের শেষদিকে তিনি বলেন, “খোদা হাফেজ, জয় বাংলা।” কথাটি বলার সঙ্গে সঙ্গেই তিনি নিজের ভুল বুঝতে পেরে “সরি, সরি” বলে মঞ্চ থেকে নেমে যান।

এর আগে ওই পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান, সুমাইয়া ফারজানা এবং গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলামসহ অন্যান্য নেতারা।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তাঁর কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পথসভার আয়োজন করা হয়।

ঘটনার বিষয়ে জানতে শফিজল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, শফিজল ইসলাম আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় তাঁর জনপ্রিয়তা থাকায় তাঁকে উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছে। বিপুলসংখ্যক মানুষের সামনে প্রথমবার বক্তব্য দিতে গিয়ে তিনি অনিচ্ছাকৃতভাবে ‘জয় বাংলা’ বলে ফেলেন এবং সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন বলে দাবি করেন তিনি।

এই শাখার আরও খবর

তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুলাই- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে এক জামায়াত…

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার, বিচার হবে আওয়ামী লীগেরও: স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১৮ জুলাই-বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আদালতের রায়ের ভিত্তিতেই সরকারের এই অবস্থান…

ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল প্রার্থীকে কাঠগড়ায় তুললেন নির্যাতনের শিকার নারী

মেলবোর্ন, ১৮ জুলাই- যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নির্যাতনের শিকার এক নারী সিনেটে আবেগঘন বক্তব্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল প্রার্থী টড…

ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

মেলবোর্ন, ১৮ জুলাই- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে উদ্বেগজনক পতন দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক…

বাংলাদেশে বিয়ে জালিয়াতি ও মানবপাচার ঠেকাতে নাগরিকদের সতর্ক করল চীন

মেলবোর্ন, ১৮ জুলাই- বাংলাদেশে আন্তঃসীমান্ত বিয়ে জালিয়াতি ও মানবপাচারের ঝুঁকি বাড়তে থাকায় নিজেদের নাগরিকদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে চীন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস নাগরিকদের…

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ১৭ জুলাই- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (১৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au