বিশ্ব

ইরানে মার্কিন হামলায় নিহত ৭, বান্দার-ই খামির সেতুতে উদ্ধার অভিযান অব্যাহত

  • 1:12 pm - July 17, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
ইরানের মানচিত্র। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুলাই- ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে ফার্স নিউজ জানায়, হামলার পরপরই জরুরি সেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। তবে নিহতদের পরিচয় বা হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।

অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো এই হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। হামলার বিস্তারিত কারণ বা এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কেও ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্টকমের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং বিশেষ করে হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ ও আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহনের জন্য সম্ভাব্য হুমকি কমিয়ে আনা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযান অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত আরও বিস্তৃত হলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এই শাখার আরও খবর

তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুলাই- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে এক জামায়াত…

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার, বিচার হবে আওয়ামী লীগেরও: স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১৮ জুলাই-বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আদালতের রায়ের ভিত্তিতেই সরকারের এই অবস্থান…

ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল প্রার্থীকে কাঠগড়ায় তুললেন নির্যাতনের শিকার নারী

মেলবোর্ন, ১৮ জুলাই- যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নির্যাতনের শিকার এক নারী সিনেটে আবেগঘন বক্তব্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল প্রার্থী টড…

ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

মেলবোর্ন, ১৮ জুলাই- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে উদ্বেগজনক পতন দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক…

বাংলাদেশে বিয়ে জালিয়াতি ও মানবপাচার ঠেকাতে নাগরিকদের সতর্ক করল চীন

মেলবোর্ন, ১৮ জুলাই- বাংলাদেশে আন্তঃসীমান্ত বিয়ে জালিয়াতি ও মানবপাচারের ঝুঁকি বাড়তে থাকায় নিজেদের নাগরিকদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে চীন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস নাগরিকদের…

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ১৭ জুলাই- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (১৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au