বিশ্ব

মার্কিন ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ দিল লিবিয়া

  • 3:36 am - July 20, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
মার্কিন ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ দিল লিবিয়া ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,২০ জুলাই- আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে চীনের আন্তসীমান্ত অর্থ লেনদেন ব্যবস্থা ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম (সিআইপিএস)-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া। এ লক্ষ্যে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিআইপিএসের সঙ্গে সংযুক্ত করতে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক নীতিগতভাবে একমত হয়েছে।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে লিবিয়া ও চীনের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারত্বের সূচনা হচ্ছে। চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে সীমান্তপারের অর্থ লেনদেন আরও দ্রুত, সহজ এবং কম খরচে সম্পন্ন করা সম্ভব হবে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন করা যায়। ফলে মার্কিন ডলার কিংবা তৃতীয় কোনো মধ্যবর্তী ব্যাংকের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প অর্থপ্রদানের ব্যবস্থা হিসেবে ক্রমেই গুরুত্ব পাচ্ছে।

দুই দেশ বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও একমত হয়েছে। প্রথম ধাপে লিবিয়া থেকে চীনে সরাসরি অর্থ স্থানান্তরের সুবিধা চালু করা হবে, যা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ করবে। পাশাপাশি চীনের ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সুযোগও তৈরি হবে বলে জানিয়েছে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া খুব শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ব্যাংকিং প্রতিনিধিদল বেইজিং সফর করবে। সফরে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা অংশ নেবেন। তারা চীনা ব্যাংকগুলোর সঙ্গে আর্থিক সহযোগিতা সম্প্রসারণ, ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা উন্নয়ন এবং সরাসরি আন্তসীমান্ত অর্থ লেনদেনের অভিজ্ঞতা বিনিময় করবেন।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প অর্থপ্রদানের ব্যবস্থা গড়ে তোলার বৈশ্বিক প্রবণতার মধ্যেই লিবিয়ার এই পদক্ষেপ বিশেষ গুরুত্ব বহন করছে। এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক লেনদেনে ইউয়ানের ব্যবহার বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।

এই শাখার আরও খবর

জলবায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় ৬ পদক্ষেপ, বছরে বাঁচতে পারে ১৬ লাখ প্রাণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ছয়টি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় ১৬ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একই সঙ্গে কার্বন…

বার্সেলোনার বড় ধাক্কা, এক মাস মাঠের বাইরে রদ্রি

চোটের কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাঁকে পাচ্ছে…

বিশ্ব কি ঘুমের ঘোরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে অস্থিরতা, শক্তিধর দেশগুলোর মধ্যে তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক সংঘাত, সামরিক শক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি অবজ্ঞা বিশ্বব্যবস্থাকে…

নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত…

কবে দেশে ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত হবে ৭ নভেম্বর

ভাস্কর দত্ত :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির…

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au