বাংলাদেশ

লক্ষ্মীপুরে ১২ বছরের শিক্ষার্থীকে বলাৎকারে, মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

  • 1:04 am - July 21, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই: লক্ষ্মীপুরে ১২ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, হিফজ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তারমাদ্রাসার কক্ষে ডেকে নির্যাতনের অভিযোগ; পরিবারের মামলার পর অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মাওলানা মো. আব্দুল আহাদ (৪৫)। তিনি চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার দিঘুলী রাস্তার মাথায় অবস্থিত পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসার অধ্যক্ষ।

রোববার (১৯ জুলাই) রাতে মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২০ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, শনিবার (১৮ জুলাই) রাত ৮টা থেকে ৯টার মধ্যে হিফজ বিভাগের ১২ বছর বয়সী ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নেন অধ্যক্ষ। সেখানে তাকে বলাৎকার করা হয়। পরদিন দুপুরে শিশুটি সুযোগ পেয়ে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। ঘটনা জানাজানি হলে রোববার রাতে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে আটকে রাখেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি গুরুতর মানসিক আঘাতের মধ্যে রয়েছে এবং আতঙ্কের কারণে আর ওই মাদ্রাসায় ফিরতে চাইছে না। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, প্রাথমিক তদন্তে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au