বাংলাদেশ

গ্যাসের তীব্র সংকটে তিতাসের বিভিন্ন এলাকা, আশুলিয়া-বাইপাইলে এক সপ্তাহ ধরে ভোগান্তিতে এলাকাবাসী

  • 2:56 am - July 21, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
তিতাস গ্যাস কর্তৃপক্ষ ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই: সরবরাহ ঘাটতির কথা স্বীকার করেছে তিতাস; ভারী বৃষ্টিতে গ্যাস লাইনে পানি ঢোকার অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর।

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, সরবরাহ ঘাটতির কারণে তাদের অধিভুক্ত বেশ কয়েকটি এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহক পর্যায়ে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

এদিকে সাভারের আশুলিয়া ও বাইপাইল এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, টানা ভারী বৃষ্টির কারণে গ্যাস লাইনের সূক্ষ্ম ছিদ্র দিয়ে পানি প্রবেশ করায় সোমবার সকাল থেকে অনেক এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। তাদের দাবি, এ সমস্যা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান। গ্যাস না থাকায় রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সংকটের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন আশুলিয়া ও বাইপাইল এলাকার বাসিন্দারা।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au