বিশ্ব

আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান, দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

তিনি বর্তমানে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • 10:24 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
প্রহ্লাদ যোশী।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুলাই: আন্দোলনের চাপে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তার স্থলাভিষিক্ত হিসেবে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রহ্লাদ যোশীকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

নতুন দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রহ্লাদ যোশী বলেন, “আমি বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি।” এ সময় দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পাশাপাশি বিদায়ী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাজেরও প্রশংসা করেন প্রহ্লাদ যোশী। তিনি বলেন, গত চার থেকে পাঁচ বছরে ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নসহ শিক্ষা খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। তার মতে, নতুন শিক্ষাব্যবস্থার ফলে দেশ অনেকটাই এগিয়ে গেছে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের মুখেই পদত্যাগ করেন ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা বিক্ষোভের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, চলমান পরিস্থিতিকে যেন “রাষ্ট্রবিরোধী শক্তি” নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ককরোচ পার্টি।

 

এই শাখার আরও খবর

১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

মেলবোর্ন, ২৭ জুলাই: প্রায় ১৯ বছর পর আগামী ১ আগস্ট কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও মতপ্রকাশের স্বাধীনতা,…

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক

মেলবোর্ন, ২৭ জুলাই: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখার…

জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

মেলবোর্ন, ২৭ জুলাই: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ…

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র প্রশংসায় ক্রিস্টোফার নোলান

মেলবোর্ন, ২৭ জুলাই: অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের…

চ্যাটজিপিটিতে ‘হেলথ’ ফিচার চালু, মিলবে ব্যক্তি কেন্দ্রিক স্বাস্থ্য সহায়তা

মেলবোর্ন, ২৭ জুলাই: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে ‘হেলথ’ নামে নতুন একটি ফিচার চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটিকে সরাসরি অ্যাপল হেলথ…

শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধানে ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা

মেলবোর্ন, ২৭ জুলাই: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত সম্মাননা ফিল্ডস মেডেল প্রথমবারের মতো অর্জন করেছেন দুই চীনা গণিতবিদ। তাদের সঙ্গে এ বছরের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au