বিশ্ব

অবশেষে ইস্তফা

পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের ধরপাকড়ে উদ্বেগ, আইনি সহায়তার ঘোষণা সিজেপির

  • 10:24 pm - July 27, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
রাজ্যে রাজ্যে নিট আন্দোলনকারীদের ধরপাকড় নিয়ে সিজেপি-র বিবৃতি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মেলবোর্ন, ২৭ জুলাই: পশ্চিমবঙ্গ, অসম, বিহারসহ বিভিন্ন রাজ্যে নিট আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি দাবি করেছে, আন্দোলন প্রত্যাহারের আগে কেন্দ্র সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমানে তা লঙ্ঘন করা হচ্ছে।

সোমবার এক বিবৃতিতে সিজেপি জানায়, যেসব রাজ্যে আন্দোলনকারীদের আটক বা গ্রেপ্তার করা হয়েছে, সেখানে তাদের আইনি সহায়তা দেওয়া হবে। এ জন্য ইতোমধ্যে বিভিন্ন রাজ্যের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলেও জানিয়েছে দলটি।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, বিশেষ করে অসম, পশ্চিমবঙ্গ ও বিহারে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের লক্ষ্য করে ধরপাকড় চালানো হচ্ছে বলে তারা খবর পেয়েছেন। কোথাও আটক, কোথাও গ্রেপ্তারের ঘটনাও ঘটছে।

তিনি বলেন, আন্দোলন প্রত্যাহারের আগে কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং আশ্বাস দিয়েছিলেন, বিজেপি বা এনডিএ-শাসিত কোনো রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে এখন বা ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সেই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল।

সৌরভ দাস বলেন, যাদের আটক করা হয়েছে তাদের মুক্তির জন্য আইনি লড়াই চালানো হবে। একই সঙ্গে মঙ্গলবারের মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়েছে সিজেপি।

বিবৃতিতে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কোনো পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিতে হবে এবং দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলাগুলোও প্রত্যাহার করতে হবে।

সিজেপির দাবি, সরকার লিখিতভাবে এ বিষয়ে নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। দলটির ভাষ্য, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে তা শুধু সিজেপির নয়, আন্দোলনে অংশ নেওয়া লাখো শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা হবে।

এদিকে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সিজেপি বলেছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষায় দুর্নীতি, নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির ডাকে গত ২০ জুলাই দিল্লিতে সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দলটির দাবি, ওই কর্মসূচিতে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন। বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও ওঠে।

এরপর বিহার, অসম, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে পড়ে। কলকাতায় সিজেপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ডাকা বিক্ষোভ মিছিলের পর অশান্তির অভিযোগে এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতেই আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে সিজেপি।

সূত্র-আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা, তবে কি বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে?

মেলবোর্ন, ২৭ জুলাই: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, তাঁর প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত…

নীরব আতঙ্কের বাংলাদেশ: দুই বছরে ২,৯৬৩ হামলা – সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন প্রতিবেদন

মেলবোর্ন, ২৭ জুলাই: বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র বদলেছে, কিন্তু উদ্বেগ কমেনি। বরং সাম্প্রতিক সময়ে বড় আকারের গণ-সহিংসতার পরিবর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি,…

বিক্ষোভে পেলেট গুলি চালানোর তথ্য মিলল, নির্দেশদাতা নিয়ে বিতর্ক

মেলবোর্ন, ২৭ জুলাই: শিক্ষার্থীদের সংসদ অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছররা গুলি (পেলেট) ব্যবহারের বিষয়টি নিয়ে চলা বিতর্কে নতুন তথ্য সামনে এসেছে। প্রাথমিক তদন্তে জানা…

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মেলবোর্ন, ২৭ জুলাই: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা…

ভারত বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে

মেলবোর্ন, ২৭ জুলাই: ভারত ধীরে ধীরে বিশ্বের একটি বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা…

জার্মানিতে অসুস্থতার ছুটি কঠোর করার পরিকল্পনা, গবেষকদের প্রশ্ন: মূল সমস্যার সমাধান হবে তো?

মেলবোর্ন, ২৭ জুলাই:  কর্মীদের অসুস্থতার ছুটির নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে জার্মান সরকার। তবে গবেষকরা বলছেন, এতে সমস্যার মূল কারণের পরিবর্তে শুধু বাহ্যিক লক্ষণ মোকাবিলার চেষ্টা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au