বিনোদন

বিয়ে করলেন রাবা খান

  • 5:20 pm - April 05, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
বিয়ে করেছেন গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। গতকাল শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। সামাজিক যোগাযোগমাধমে তারা নিজেরাই বিয়ের ছবি প্রকাশ করেছেন।ছবিতে দেখা যায়, বিয়ের পোশাকে দুজনের মুখেই আনন্দের ছাপ স্পষ্ট।

রাবার পরনে ছিল লাল-কমলা কম্বিনেশনের শাড়ি। আর আরাফাত বেছে নিয়েছেন সোনালী কারুকাজের সাদা শেরওয়ানি।

সেই পোস্টের ক্যাপশনে রাবা খান লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা’। এরপর সেখানে বিয়ের তারিখটিও (৪ এপ্রিল) উল্লেখ করেন তিনি।

রাবা ও আরাফাতের বিয়ে নিয়ে ভক্তদের পাশাপাশি উচ্ছ্বসিত দেশের তারকাঅঙ্গন। উল্লেখযোগ্য বেশ কিছু তারকা তাদের জন্য সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। পরিচালক আদনান আল রাজিব তাদের বিয়ের ছবি ও পোস্ট নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের মাঝে।
রাবা খান একজন সফল কনটেন্ট ক্রিয়েটর ও লেখক হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। অন্যদিকে, আরাফাত মহসিন গান গাওয়ার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছেন। এই বিয়ের মাধ্যমে শোবিজ অঙ্গন আরও এক জুটিকে পেল, যারা ব্যক্তি ও পেশাগত জীবনে দুজনই আলোচিত ও প্রশংসিত।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au