বিশ্ব

গাড়িতে হামলার অভিযোগ, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছি’ বললেন মমতা

  • 11:23 pm - August 09, 2026
  • পঠিত হয়েছে:১০৪ বার
রবিবার দলীয় এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কলকাতার কাছে উত্তর চব্বিশ পরগনায় এই হামলার ঘটনা ঘটে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ আগষ্ট: ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে দলীয় এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মমতার অভিযোগ, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছোড়েন। এ সময় গাড়ির জানালা বন্ধ না থাকলে পাথরের আঘাতে তার মাথা ফেটে যেতে পারত বলে দাবি করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ হেফাজতে মারা যাওয়া তৃণমূল কংগ্রেসের এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে হালিশহরে বিক্ষোভের মুখে পড়েন মমতা। বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ফেলেন এবং গাড়িতে কাদা ছোড়ার পাশাপাশি জুতা ও পানির বোতল নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ‘চোর ভাগাও’ স্লোগান দিতেও দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে মমতা অভিযোগ করেন, পুলিশের সামনেই বাইরে থেকে আসা দুষ্কৃতকারীরা তার গাড়িতে পাথর ছুড়েছেন।তিনি বলেন, “গাড়ির জানালা বন্ধ না থাকলে পাথরের আঘাতে আমার মাথা ফেটে যেতে পারত। আমি মারা যেতে পারতাম। কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছি। এমন হামলার মুখে আমি আগে কখনো পড়িনি।”

নিরাপত্তা নিয়ে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, “আমাদের নিরাপত্তায় পুলিশ কিছুই করেনি। তারা শুধু বিজেপিকে নিরাপত্তা দেয়।”

ঘটনার সময় মমতার সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভা সদস্য দোলা সেনও প্রশাসনের সমালোচনা করেন। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন।

এর আগে রোববার সকালে উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে যান মমতা। সেখানে তিনি সাবেক তৃণমূল কাউন্সিলর জেনি শর্মার স্বামী বিরজু কেওটের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিরজু কেওট সম্প্রতি পুলিশ হেফাজতে মারা যান বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।কেওটের স্ত্রী ও কাঞ্চরাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জেনি শর্মার অভিযোগ, থানার লকআপে তার স্বামীকে নির্যাতন ও মারধর করে হত্যা করা হয়েছে।

তবে পুলিশ হেফাজতে কেওটের মৃত্যুর অভিযোগের বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র-এনডিটিভি

এই শাখার আরও খবর

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে…

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

মোল্লাহাটে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা (৭) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া…

ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। চাকরিতে যোগ দেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় রোববার সকালে এ হামলার শিকার হন…

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au