বিশ্ব

কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা

  • 3:27 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,১০ আগষ্ট: দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একে একে চারটি ডিম ছুড়ে মেরেছেন বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা। শনিবার পার্লামেন্ট অধিবেশন চলাকালে এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অধিবেশন স্থগিত করা হয়।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার কসোভোর পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তপ্ত আলোচনা চলছিল। এ সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি আলোচনার জন্য অতিরিক্ত সময় চান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা।

একপর্যায়ে কাদরিজা প্রধানমন্ত্রী কুর্তির দিকে ডিম ছুড়তে শুরু করেন। তিনি একে একে চারটি ডিম ছুড়ে মারেন এবং এ সময় কুর্তিকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, ‘তোমার জন্য লজ্জা!’

হঠাৎ এমন ঘটনায় পার্লামেন্টের ভেতরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। উপস্থিত আইনপ্রণেতা ও পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পার্লামেন্টের সভাপতির নির্দেশে অধিবেশনের সরাসরি টেলিভিশন সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরোধের মধ্যেই এই ঘটনাটি ঘটে। কসোভোর রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আগাম নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিরোধী আইনপ্রণেতার ডিম ছোড়ার ঘটনা দেশটির রাজনৈতিক উত্তেজনাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। ঘটনাটির পর পার্লামেন্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

এই শাখার আরও খবর

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে…

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

মোল্লাহাটে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা (৭) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া…

ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। চাকরিতে যোগ দেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় রোববার সকালে এ হামলার শিকার হন…

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au